শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বিএনপি নেতার ভাইয়ের গাড়িতে আগুন

আদীব জামাল
আদীব জামাল
বিএনপি নেতার ভাইয়ের গাড়িতে আগুন

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই, বিএনপি নেতা আকবর হোসেনের গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) গভীর রাতে দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির লোকজন জানান, উপজেলা বিএনপির সভাপতি ও দাগনভূঞা পৌরসভার সাবেক মেয়র আকবর হোসেন সম্প্রতি গ্রেপ্তার হয়ে বর্তমানে ফেনী কারাগারে আছেন। তার সাদা রঙের প্রিমিও গাড়িটি আলাইয়াপুরে তার বাড়িতে মূল ঘরের পেছনে একটি দেয়াল ঘেরা টিনশেড ঘরে রাখা ছিল।

সোমবার গভীর রাতে কে বা কারা ওই স্থানে গিয়ে গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় কয়েকটি ককটেল বিষ্ফোরণের শব্দও পাওয়া যায়। খবর পেয়ে ফেনী থেকে দমকল বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে আগুন নেভালেও গাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।

আকবরের স্ত্রী, উপজেলা বিএনপির সহ–সভাপতি শাহীনা আকবর বলেন, গভীর রাতে সন্ত্রাসীরা বোমা ফাটিয়ে প্রথমে আতংক ছড়ায়। পরে তারা দেয়াল টপকে ভেতরে ঢুকে গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। এজন্য তিনি সরকারী দলের লোকজনদের দায়ী করেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগুন নেভাতে দমকল বাহিনীকে সহায়তা করে। তিনি বলেন, কেমন করে এ ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ। এটা কোন নাশকতা, নাকি কোন যান্ত্রিক ত্রুটির ফলে হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

মোরশেদ আলম/দীপ্ত নিউজ