শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নিলেন তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নিলেন তারেক রহমান
তারেক রহমান (ফাইল ছবি)

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে। এ অবস্থায় দলের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি সভা আহ্বান করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়। এর মধ্য দিয়ে তিনি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী দলের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সংগঠনকে শক্তিশালী করা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।