শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপির ইউনিয়ন পদযাত্রা, আওয়ামী লীগের শান্তি সমাবেশ

আদীব জামাল
আদীব জামাল
বিএনপির ইউনিয়ন পদযাত্রা, আওয়ামী লীগের শান্তি সমাবেশ
একই দিনে দুই দলের কর্মসূচি

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে, শনিবার (১১ ফেব্রুয়ারি) দেশের সব ইউনিয়নে পদযাত্রা করবে বিএনপি। একইদিন ‘বিএনপি–জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে‘ ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে একটি যৌথসভায় আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কেবল নির্বাচনের মাধ্যমেই সরকারের পরিবর্তন হবে। তবে, আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না। জাতীয় নির্বাচন সামনে রেখে দলীয় কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে, আওয়ামী লীগের কর্মসূচির লক্ষ্য বিএনপিকে ঠেকানো বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।