শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে অধ্যাপকসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাস-মোটরসাইকেল সংঘর্ষে অধ্যাপকসহ নিহত ২
ঘাতক বাস প্রভাতী বনশ্রী পরিবহন।

 

গাজীপু‌রের টঙ্গী‌তে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষকসহ দুজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিআরটিএ সড়কের ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক রামকৃষ্ণ সাহা টাঙ্গাইলের বাসাইল থানার কাঞ্চনপুর গ্রামের রাবিন্দ্র নাথ শাহার ছেলে। তিনি ডুয়েট–এর স্থাপত‌্য বিভা‌গের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। অপরজন দিদারুল আলম দিদার নারায়নগঞ্জ জেলার আড়াইহাজারের মৃত আব্দুল বাতেন ভূইয়ার ছেলে। তিনি উবার মোটরসাইকেলের চালক ছিলেন।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, জামাই–শ্বশুর নিহত

‌প্রত্যক্ষদর্শীরা জানায়, উবারে মোটরসাইকেল যোগে গাজীপুরে কর্মস্থলে যাচ্ছিলেন শিক্ষক রামকৃষ্ণ সাহা। এ সময় কাদেরিয়া গেট এলাকায় গাজীপুর থেকে ঢাকাগামী প্রভাতী বনশ্রী পরিবহনের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই উবার চালকের মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিযলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিএম‌পি টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটি জব্দ করা হ‌য়ে‌ছে। ঘটনাস্থ‌ল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 

এসএ/দীপ্ত সংবাদ