শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বাস থেকে লাফিয়ে প্রাণে বাঁচলো কুমিল্লার ৭০ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাস থেকে লাফিয়ে প্রাণে বাঁচলো কুমিল্লার ৭০ শিক্ষার্থী
বাসে আগুন ধরে যাওয়ায় লাফিয়ে রক্ষা

দুর্ঘটনায় বাসে আগুন ধরে যাওয়ায় লাফিয়ে রক্ষা পেল ভিক্টোরিয়ার ৭০জন ছাত্র–ছাত্রী। বুধবার (৩ জানুয়ারি) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থেকে কলেজে ৭০ জন শিক্ষার্থী নিয়ে কলেজে যাত্রা করে সুগন্ধা বাস। বুড়িচং উপজেলার দেবপুর বাজারে এসে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

দুর্ঘটনার পর তিন মিনিটের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন দেবপুর বাজারের একজন ব্যবসায়ী। ভিডিওতে দেখা যায়, বাস থেকে জানালা দিয়ে লাফিয়ে নামছেন ছাত্রীরা। বাসের ইঞ্জিনে আগুনের ধোঁয়া। বাসের সামনের গ্লাস ভাঙ্গা।

এসময় উপস্থিত মানুষজন বলছেন, ড্রাইভার আটকে আছে, তাকে বের কর। তোমরা লাফাইও না। বাসে আগুন লাগবে না। স্থানীয় সূত্র জানায়,বাস ব্রেক ফেল করে একটি ট্রাককে ধাক্কা দেয। এসময় বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়।

এ বিষয়ে সুগন্ধা বাস মালিক মো. সালাউদ্দিন বিপ্লব বলেন, চালক আটকে গেছে। তার পা কেটে গেছে। আর ছাত্র–ছাত্রীদের তেমন কোন ক্ষতি হয়নি। কেউ আহত হয়নি। ৫২ সিটের এ বাসে প্রায় ৭০জন শিক্ষার্থী ও চালক, হেলপার ছিলো।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, বাসটি আমি দেখেছি। বাসের ক্ষতি হয়েছে। কোন শিক্ষার্থী হতাহতের খবর আমরা পাইনি।

 

আল/ দীপ্ত সংবাদ