শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

বাবার সিনেমার গানে ঠোট মিলিয়েছে শাকিব পুত্র জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাবার সিনেমার গানে ঠোট মিলিয়েছে শাকিব পুত্র জয়

সোশ্যাল মিডিয়ায় টিকটক বানিয়ে আলোচনায় ঢাকাই চলচিত্রের সুপারস্টার শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়।

শাকিবের সাত বছর বয়সী ছেলে এবারের ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়তমা’ গানে ঠোঁট মিলিয়েছে। গানের ভিডিও টিকটকে আপলোড করেছেন জয়ের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস।

এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব। তিনি বলেন, “ও প্রিয়তমা’ গানটি মুক্তির পর থেকেই কিন্তু আলোচনায়। এরই মধ্যে গানটি সবার হৃদয় ছুঁয়েছে। এই গানের সঙ্গে দেশ–বিদেশের নানা প্রান্ত থেকে অনেকেই অনেক ধরনের ভিডিও বানাচ্ছে। গানটি অল্প সময়ে বেশ কয়েকটি রেকর্ডও করেছে। দ্রুততম সময়ে কোটি ভিউর মাইলফলকও ছুঁয়েছে এই গান। এর মধ্যেই গানটিতে জয়ের ঠোঁট মেলানোটা ভীষণ মজার ছিল।’

বাবা শাকিব খানের গানের সঙ্গে জয়ের ঠোঁট মিলিয়ে গাওয়া গানটি টিকটকে রীতিমতো ভাইরাল হয়েছে। সেই ভিডি নিয়ে মা অপু বিশ্বাসও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নেটিজেনরাও জয়ের এমন কাজে বেশ আনন্দ পেয়েছেন। নানা ধরনের মন্তব্য করে জয়ের এই গানে ঠোঁট মেলানোর প্রশংসা করছেন।

‘প্রিয়তমা’ ছবিতে ‘ও প্রিয়তমা’ গানে পর্দায় ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও ইধিকা পাল। কলকাতার আকাশ সেনের সুরে গানটি গেয়েছেন বালাম ও কোনাল। টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে গানটি গেয়েছেন অপু বিশ্বাসও। পাশাপাশি টিকটকও করেছেন এ নায়িকা।

 

শায়লা/ দীপ্ত নিউজ