শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বান্দরবান সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে যুবক আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বান্দরবান সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে যুবক আহত

বান্দরবান, নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে মোহাম্মদ জাহাঙ্গীর (২০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঘুমধুম ইউনিয়নের ভাজাবুনিয়া গ্রামের চিতারখূম সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ জাহাঙ্গীর, ঘুমধুম ইউপি ৩ নম্বর ওয়ার্ড বাসিন্দা, নুরুল কবিরের ছেলে।

জাহাঙ্গীরের পরিবার জানায়, জাহাঙ্গীর সীমান্ত সংলগ্ন এলাকায় চাষাবাদের জমিতে পানি দিতে গিয়েছিলেন। গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে উদ্ধার করে পার্শ্ববর্তী উখিয়া, কুতুপালংয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) জাফর ইকবাল জানান, আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন, তার বাম পায়ে দুটি গুলি লেগেছে।

উল্লেখ্য, মিয়ানমার অংশের পুরো সীমান্ত এলাকা নিজেদের নিয়ন্ত্রণের কথা জানিয়ে আসছে আরকান আর্মি।

 

ইএ/এসএ