দীপ্ত নিউজ
বাংলাদেশ

বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

বান্দরবা‌নের থান‌চির ব‌লিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধশতাধিকের বেশি দোকান। বুধবার (২২মার্চ) ভোর সাড়ে ৫টায় একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে নামাজ পড়ে বের হওয়ার সময় বাজারের নীল‌গি‌রি রেস্টুরেন্টে আগুন জ্বলতে দেখেন তারা। পরে আগুন নিয়ন্ত্রণের জন্য অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে নেভানোর চেষ্টা করলে আরো বেড়ে যায় আগুন। মহুর্তের মধ্যে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়, ফায়ার সার্ভিসকর্মী ও বিজিবির সদস্যরা প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় অর্ধশতাধিক দোকান।

ব‌লিপাড়া ইউপি চেয়ারম‌্যান জিয়াঅং মারমা বলেন, আগু‌নে প্রায় ৭৫‌টি দোকান পুড়ে গেছে।

থান‌চি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে আসছে। তবে কয়‌টি দোকান পুড়ে গেছে এবং ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ এখনই বলা যাচ্ছেনা। তবে ধারনা করা হচ্ছে, ৬‌০টির মত দোকান পুড়ে গেছে বলে জানান তিনি।

এফএম/দীপ্ত সংবাদ