শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বান্দরবানে চাঞ্চল্যকর ২৬ শ্রমিক অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বান্দরবানে চাঞ্চল্যকর ২৬ শ্রমিক অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৪

বান্দরবানের লামা থেকে ২৬ জন রাবার শ্রমিককে অপহরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) লামা ও বান্দরবান সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো– থানচি উপজেলার রেমাক্রি এলাকার পিতরাম ত্রিপুরার ছেলে শিমন ত্রিপুরা নয়ন, রোয়াংছড়ি উপজেলার সাজু ত্রিপুরার দুই ছেলে জ্যাকসন ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা, লামার গজালিয়া এলাকার খবি চন্দ্র ত্রিপুরার ছেলে জয়ন্ত ত্রিপুত্রা।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সরই ইউপিতে ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি দুই দফায় ১৪ জন এবং ১৬ ফেব্রুয়ারি ফাসিয়াখালি ইউপি এলাকার ২৬ জন রাবার বাগানের শ্রমিককে অপহরণ করা হয়। তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের মুক্তি দেয়। এর পর থেকে অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। এর প্রেক্ষিতে ২০ ফেব্রুয়ারি লামা ও বান্দরবান সদরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এদিকে আসামীদের হেফাজত থেকে মুক্তিপণের টাকা গ্রহণের নগদ মোবাইল ব্যাংকিংয়ের সিম, ০৭ টি মোবাইল ফোন, ০২ টি মোটরসাইকেল, ০১ টি টর্চ লাইট, ০১ টি চার্জার হেডলাইট, জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীদের মধ্যে কয়েকজন পূর্বে রাবার বাগানের শ্রমিক হিসেবে কাজ করত বলেও জানিয়েছে পুলিশ।।

বান্দরবানের পুলিশ শহিদুল্লাহ কাওছার জানান, অভিযানে ৪ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সহযোগী অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, উল্লেখ্য, এর আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারির তিন দফায় ৪০ জনের বেশি শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে অপহৃতরা মুক্তিপণে বিনিময়ে ফিরে আসেন।

ক্যমুই/আল