শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
অন্যান্য

বান্দরবানে চলছে ফসল কাটার উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বান্দরবানে চলছে ফসল কাটার উৎসব

 

বান্দরবানের সবুজ পাহাড়জুড়ে এখন দোল খাচ্ছে জুমের পাকা ধান। যতদূর চোখ যায়, শুধুই সোনালী রঙের আভা।

জুমের সোনালী ধানে ছেয়ে গেছে বান্দরবানের পাহাড়গুলো। চলছে ফসল কাটার উৎসব। তবে এবার ভারী বৃষ্টিপাতের কারণে কিছু ফলন নষ্ট হয়েছে।

ভোরের আলো ফোটার সাথে সাথে নারী–পুরুষ দল বেঁধে নেমে পড়ছেন ধান কাটায়। বিকেল পর্যন্ত চলে কষ্টের ফসল ঘরে তোলার কাজ।

একইসঙ্গে মাড়াইয়ের কাজে ব্যস্ত পাহাড়িরা। সব মিলে এখন ব্যস্ততা প্রায় সবার বাড়িতে।

এদিকে, ধানের পাশাপাশি ভূট্টাসহ অন্যান্য ফসল ঘরে তুলছেন বান্দরবানের মানুষ। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা সংশ্লিষ্টদের।

অক্টোবর মাসজুড়েই পাহাড়ে পাহাড়ে চলবে জুমের এই ধানকাটার আয়োজন।

 

এসএ/দীপ্ত নিউজ