শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বান্দরবানে আগুনে ভস্মিভূত ৬ বসতঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বান্দরবানে আগুনে ভস্মিভূত ৬ বসতঘর

বান্দরবানে অগ্নিকান্ডের ঘটনায় ছয়টি বসতঘর পুড়ে  গেছে।সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে শহরের সিএমবি কলোনির স্টাফ কোয়াটারে এ এ ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে সিএমবি কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে। প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরূপণ করা না গেলেও ধারণা করা হচ্ছে অর্ধকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হতে পারে। এর আগে গত শুক্রবার (২১ মার্চ) একই এলাকাতে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে যায়।

এদিকে তাৎক্ষনিক রাতেই অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনিসহ জেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা।

অন্যদিকে একইদিন বান্দরবানের টাইগার পাড়া এলাকার রূপালী ঝর্ণা সড়কে সন্ধ্যার দিকে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে তিনটি বাগান, একটি রাবার বাগানসহ চার বাগান ও একটি বাগান বাড়ি।

বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, ‘অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া মাত্র আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুনের সূত্রপাত জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ক্যমুই অং মারমা‌ /এজে / দীপ্ত সংবাদ