শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বান্দরবানের থানচিতে ম্যালেরিয়ায় এক শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বান্দরবানের থানচিতে ম্যালেরিয়ায় এক শিশুর মৃত্যু

 

বান্দরবানের থানচিতে ম্যালেরিয়ায় আক্রান্ত ল্যাংরাই ম্রো (৯) শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ( ১০ জুলাই) সকালে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে মারা যায় শিশুটি। সে কাইথন পাড়ার ইয়ংথাই ম্রোর মেয়ে।

জানা যায়, বর্ষাকাল শুরুর আগেই বান্দরবানের থানচির দুর্গম এলাকায় দেখা দিয়ে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব। নানা প্রতিকূলতায় রোগীরা পাচ্ছেন না জরুরি চিকিৎসা সেবা ও ওষুধ। দুর্গম এলাকায় যাতায়াত ব্যবস্থা সহজ না হওয়ায় ও মোবাইলের নেটওয়ার্ক না থাকায় প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন এই এলাকাগুলো। তবে তাদের মধ্যে বেশ কয়েকজন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছেন।

স্থানীয় লোকজন জানান, বর্ষায় মশার উপদ্রব বেড়ে যাওয়ায় মশার কামড়ে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এদিকে উপজেলার ৬০ টি পাড়াকে ম্যালেরিয়া জোন হিসবে চিহ্নিত করা হয়েছে।

থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, গত এক সপ্তাহে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ৪০ জন হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছিলো। এর মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে হাসপাতালে ভর্তি হওয়া ৮ জনের চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে চলতি মাসের জুন ২৪ তারিখে খ্যইসাংপ্রু পাড়া নিবাসী অনি ত্রিপুরার মেয়ে প্রিতী ত্রিপুরা(১৬) ও চাইসু পাড়ার নিবাসী মংহ্রাচিং মারমার মেয়ে উম্যচিং মারমা(৮) নামে দুই শিশু ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যান।

 

ক্যমুই অং মারমা / আল / দীপ্ত সংবাদ