শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রাজনীতি

বাণিজ্য মেলার মাঠে নয়, বায়তুল মোকাররমে সমাবেশ করবে আ.লীগের ৩ সংগঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাণিজ্য মেলার মাঠে নয়, বায়তুল মোকাররমে সমাবেশ করবে আ.লীগের ৩ সংগঠন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার (২৮ জুলাই) রাষ্ট্রপতির পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করতে পারছে না আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন–ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা। বৃহস্পতিবার (২৭ জুলাই) যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দপ্তর সম্পাদকদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার প্রথমে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এবং পুরোনো বাণিজ্যমেলার মাঠে সমাবেশ করার প্রচেষ্টা চালায় ক্ষমতাসীন দলের এই তিন সংগঠন।

বৃহস্পতিবার দুপুরে নতুন সিদ্ধান্ত জানায় সংগঠনগুলো। এ নিয়ে বিকেল ৫টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সংবাদ সম্মেলনেরও ঘোষণা দিয়েছে সংগঠন ৩টি।

অন্যদিকে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার মহাসমাবেশ করতে আবারও ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি।

এসএ/দীপ্ত নিউজ