শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
অন্যান্য

বাজারে সিন্ডিকেট ভাঙার কাজ চলছে : কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাজারে সিন্ডিকেট ভাঙার কাজ চলছে : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী উপাধক্ষ মো. আব্দুস শহীদ বলেছেন, দ্রব‌্যমূল‌্য নিয়ন্ত্রণ কর‌তে ইতোমধ্যে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাজা‌রে সিন্ডিকেট ধ্বংসের প্রক্রিয়া উদ্ভাবন করে কাজ শুরু হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শেষে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, আল্লাহর রাসূল (স.) বলেছেন, তেজারতী করো কিন্তু হারাম তেজারতী কেউ করবে না। আমি অনুরোধ করি রমজান আমরা সুন্দরভাবে সিয়াম সাধনা করতে পারি, তার জন্য সহযোগিতা করবেন।

উপস্থিত কৃষি সচিবকে ইঙ্গিত করে তিনি বলেন, উনি একজন কৃষিবিদ। ওনারা ঘর চালান, পরিবার চালান। অতএব বুঝতেই পারছেন, পণ্যের দাম বাড়লে ওনাদের মাথা গরম থাকে।

এ সময় উপিস্থিত ছিলেন– কৃষি সচিব ওয়াহিদা আক্তার, ব্রি’র মহাপরিচালক মো. শাহজাহান কবীর, ইরি’র বাংলাদেশ প্রতিনিধি হুমনাথ ভাণ্ডারি, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচাক বাদল চন্দ্র বিশ্বাস।