শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বাগেরহাটে মানসিক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাগেরহাটে মানসিক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

 

বাগেরহাটে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে ও কমিক রিলিফ ইউকে এর সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক মানসিক স্বাস্থ্য সহায়তা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট ডেপুটি সিভিল সার্জন ডাক্তার হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমান, সংকল্প প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার সভাপতি হারুন আর রশিদ।

এডিডি ইন্টারন্যাশনালের ফিল্ড কোঅর্ডিনেটর এহসানুল হকের সঞ্চালনা অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, স্বাস্থ্যকর্মী, ইউপি সদস্য, ওপিডি লিডার, এনজিও কর্মী, সংকল্প প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপি এ মানসিক স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে ৭০ থেকে ৮০ জন মানসিক রোগীকে সেবা দেওয়া হয়।

 

এসএ/দীপ্ত নিউজ