শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বাগেরহাটে বাসের ধাক্কায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাগেরহাটে বাসের ধাক্কায় নিহত ২

 

বাগেরহাটে যাত্রীবাহি বাসের ধাক্কায় রাব্বি খান(২৫) ও মিজান মাজাদ্দার(৩৫) নামে দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাগেরহাট–পিরোজপুর মহাসড়কের চিতলী বৈটপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা মিজান শরণখোলা উপজেলার সোনাতলা এলাকার মান্নান জমাদ্দারের আর রাব্বি একই এলাকার ফারুক খানের ছেলে।

বাগেরহাট মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক বাবুল আক্তার জানান, খুলনা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ধানসিঁড়ি পরিবহন একই দিক থেকে আসা একটি মটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটরসাইলের দুইজন নিহত হয় এবং ইজি বাইকের চালক ও মটরসাইলের অপর এক আরোহী গুরুত্ব হয়।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাস ও মটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ