শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বাগেরহাটে দুই অনলাইন জুয়ারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাগেরহাটে দুই অনলাইন জুয়ারী গ্রেপ্তার

বাগেরহাটে অনলাইন জুয়ার মাধ্যমে ই–ট্রানজেকশন করে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগে সৈয়দ সোহাগ হোসেন (২৯) ও শেখ রিপন উদ্দিন (৩০) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ।

এসময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত মোবাইল ও কম্পিউটার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে বাগেরহাট সিআইডি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সোহাগ রামপাল উপজেলার বৃচাকশ্রী গ্রামের সৈয়দ মুনতাজ আলীর ছেলে ও রিপন উদ্দিন একই উপজেলার কুমলাই গ্রামের শেখ আলী আকবরের ছেলে।

সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রন্টু জানান, দীর্ঘদিন যাবৎ অনলাইন জুয়ার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নিয়ম বহিরভূত ভাবে ই–ট্রানজেকশন করে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করে আসছে অনলাইন জুয়ার একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এসময় হাতে নাতে নগদ টাকা, মোবাইল ও কম্পিউটারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে বাগেরহাট সিআইডি পুলিশের এসআই তুষার দেবনাথ বাদী হয়ে রামপাল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

 

মামুন আহমেদ/এমি/দীপ্ত নিউজ