শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বাগেরহাটে ট্রলিচাপায় ভ্যানচালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাগেরহাটে ট্রলিচাপায় ভ্যানচালক নিহত

 

বাগেরহাট–মাওয়া মহাসড়কের ফলতিতা বটতলা এলাকায় ট্রলি চাপায় আজগর আলী হাওলাদার (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজগর গোপালগঞ্জের গোহাটা গ্রামের আলী হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, ফলতিতা বটতলা এলাকায় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ভ্যান ও অপর দিক থেকে আসা ইট বহনকারী ট্রলি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ভ্যান চালক আজগর আলী নিহত হয়।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত রায় জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রলিটি ও ভ্যান গাড়িটি পুলিশ হেফাজতে নিয়েছে। তবে ঘটনার পর ট্রলি চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।

 

এসএ/দীপ্ত নিউজ