শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বাগেরহাটে আইসক্রিম কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাগেরহাটে আইসক্রিম কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

 

বাগেরহাটের ফকিরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব–৬ এর যৌথ অভিযান পরিচালনা করেছে। এসময় বি এস টি আই এর অনুমোদন না থাকায় “নিউ ভিভো আইসক্রিম” কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

এসময় অনুমোদনহীন আইসক্রিম ও আইসক্রিম তৈরির মালামাল ধ্বংস করা হয়। সোমবার (১৯ জুন ) দুপুরে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইসক্রিম তৈরির কারখানার কোন বি এস টি আই এর অনুমোদন না থাকায় নিউ ভিভো আইসক্রিম তৈরির কারখানাকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা ও অনুমোদনহীন আইসক্রিম ও আইসক্রিম তৈরির মালামাল ঘটনাস্থলে ধ্বংস করে প্রতিষ্টানটিকে সিলগালা করা হয়েছে।

এসময় র‌্যাব–৬ এর সদর কোম্পানির স্কট কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ রাসেলের নেতৃত্বে র‌্যাব–৬ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

মামুন আহমেদ/ আল /দীপ্ত সংবাদ