শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাগাতিপাড়ায় ভাজা বিক্রেতার মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাগাতিপাড়ায় ভাজা বিক্রেতার মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়া মহিলা কলেজ এলাকায় তপন (৪০) নামের এক ভাজা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এ মরদেহ উদ্ধার করা হয়। তপন লালপুর উপজেলার চংধুপইল গ্রামের মৃত ক্ষীতেশ চন্দ্র চৌধুরী ছেলে এবং তিনি মালঞ্চি রেলগেট এলাকায় ভাজা বিক্রি করতেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম জানায়, বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় শুক্রবার সকালে তার পরিবার একটি মিসিং ডায়েরি করেন। পরে দুপুরে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

সাহেদুল আলম/পূর্ণিমা/দীপ্ত নিউজ