শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

বাগদান সেরেছেন রাশমিকা-বিজয়, শিগগিরই বিয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাগদান সেরেছেন রাশমিকা-বিজয়, শিগগিরই বিয়ে

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা বাগদান সেরেছেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ঘনিষ্ঠ আত্মীয়–স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে তাদের আংটি বদলের অনুষ্ঠান সম্পন্ন হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলছে, আয়োজনটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত। তাই বাগদানের কোনো ছবি প্রকাশ করা হয়নি। ভক্তরা এখন তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

সূত্র বলছে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই এ জুটি বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন। যদিও বিয়ের সুনির্দিষ্ট তারিখ বা অন্যান্য তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

রাশমিকা ও বিজয় দীর্ঘদিন ধরে সম্পর্কে জড়িত বলে শোনা গেলেও, দুজনের কেউই কখনো প্রকাশ্যে তা স্বীকার করেননি। তবে একাধিকবার তাদের একসঙ্গে রেস্তোরাঁয় ও ছুটি কাটাতে দেখা গেছে।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গীতা গোবিন্দম’ সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন তারা। এরপর ‘ডিয়ার কমরেড’ ছবির পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন আরও জোরদার হয়।

এদিকে পেশাগত দিক থেকে রাশমিকা এবার দেখা দেবেন আদিত্য সারপোতদারের পরিচালনায় হরর–কমেডি সিনেমা ‘থাম্মা‘ তে, যেখানে তাঁর বিপরীতে আছেন আয়ুষ্মান খুরানা। সিনেমাতে আরও অভিনয় করেছে নওয়াজুদ্দিন সিদ্দিকী ও পরেশ রাওয়াল। সিনেমাটি মুক্তি পাবে ২১ অক্টোবর ২০২৫–এ।

অভিনেতা বিজয় দেবরকোন্ডাকে সর্বশেষ দেখা গেছে গোতম তিন্নানুরির পরিচালনায় তেলুগু স্পাই–অ্যাকশন থ্রিলার সিনেমা ‘কিংডম‘ এ।