শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
শিক্ষা

বাকৃবিতে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাকৃবিতে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার
বাকৃবিতে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান কোটা সংস্কার আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বাকৃবির কোটা আন্দোলনের সমন্বয়কবৃন্দ।

শনিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রের মুক্তমঞ্চে আয়োজিত সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন সমন্বয়কবৃন্দ।

সংবাদ সম্মেলনে সমন্বয়কবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মো.ইরান মিয়া, মাযহারুল ইসলাম তুষার, হাসিবুল ইসলাম হাসিব, মাশারাত মালিহা এবং প্রণব ঘোষসহ আরও অনেকে।

এ সময় তারা জানান, বাকৃবির সাধারণ শিক্ষার্থীরা গত ১লা জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। কোটা সংস্কার আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের যে দাবি ছিলো তা প্রধানমন্ত্রী প্রজ্ঞাপনের মাধ্যমে মেনে নিয়েছেন এবং সকল হত্যাকান্ডের তদন্ত হবে বলে আশ্বস্ত করেছেন। তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এই সিদ্ধান্তে উপনিত হয়েছি যে, চলমান হামলা, অগ্নিসন্ত্রাস কিংবা নাশকতার অংশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কখনোই হবেনা। আমার ভাই ও বোনদের নিরাপত্তার কথা চিন্তা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চলমান কোটা সংস্কার আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহার করা হলো ।

একই সাথে বাকৃবি প্রশাসনের কাছে আমাদের দাবি অতিশীঘ্রই বিশ্ববিদ্যায়ের সকল আবাসিক হল খুলে দিয়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টির দাবি জানান তারা।

মাহমুদুল/ আল/ দীপ্ত সংবাদ