শিরোনাম
ইনানীতে গ্যাস বিস্ফোরণে বাপেক্সের ৭ কর্মী আহত ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন শরীয়তপুরে আ. লীগ-বিএনপির সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস পাকিস্তান সফর শেষে ঢাকা ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন ঢাকায় ‘রাইজ অ্যাবাভ অল ১০এক্স’, অংশ নিলেন ৫ হাজার তরুণ স্থায়ী ঠিকানা গোপালগঞ্জে কিন্তু বর্তমানে ঢাকায় থাকেন; বন্ধ অনেকের মোবাইল ব্যাংকিং বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসনের মৃত্যুবার্ষিকী আজ তিন দফা বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩
দীপ্ত নিউজ
ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা পাকিস্তানের

আগামী মে মাসে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর আবার জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। আপাতত বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৫ মে থেকে শুরু হবে এই সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২৭ মে। এই দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। আর এই দুই ম্যাচ দিয়ে ১৭ বছর পর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে হবে কোনো আন্তর্জাতিক ম্যাচ। ২০০৮ সালের এপ্রিলের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত আছে এই স্টেডিয়ামে।

ইকবাল স্টেডিয়ামের সবশেষ সেই ম্যাচেও ছিল বাংলাদেশ। ১৭ বছর পর ফয়সালাবাদে প্রত্যাবর্তনের ম্যাচেও থাকবে টাইগারদের নাম।

৫ ম্যাচ সিরিজের পরের তিন ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে। এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। সিরিজের সব ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত নয়টায়।

আল