শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

বসন্তের রঙিন সাজে মাতোয়ারা দিনাজপুরের নারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বসন্তের রঙিন সাজে মাতোয়ারা দিনাজপুরের নারীরা
বসন্তের রঙিন সাজে মাতোয়ারা দিনাজপুরের নারীরা

বসন্তকে বরণ করে নিতে দিনাজপুরে হলুদ শাড়ি সাজে আনন্দ উল্লাসে মেতেছে নানান বয়সী নারীরা।

হলুদ শাড়ী আর মাথায় ফুলের মুকুট পরে নাচে–গানে উল্লাসে মেতে উঠেন তারা। নিজেদের মধ্যে সেলফি আর খোশ গল্প নিয়েই ব্যস্ত দিনাজপুরের বিভিন্ন বয়সী নারীরা।

দিনাজপুরের শিশু পার্ক জীবনমহল পার্ক, সিটি পার্ক, রামসাগর, সুখ সাগর মাতা সাগর, নীল সাগর, স্বপ্নপুরী, দাদুর বাড়িসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে আজ ফাল্গুনকে বরণ ও ভ্যালেন্সটাইন্স ডে উদযাপন করতে ভিড় করছে যুবক যুবতীরা।

নানান বয়সী নারীরা এসময় প্রাণের ছোঁয়ার উল্লাসে বরণ করে নেয় ফাল্গুন। সেলফি, আড্ডা, নাচ, গান কোন কিছুর কমতি ছিলনা। ভালোবাসা দিবস আর বসন্তের সংমিশ্রণ উৎসবের এ আমেজকে বাড়িয়ে দিয়েছে।

তারা বলেন, ফাগুনের ভালবাসা যেন কোন দিন ফুরিয়ে যাবে না। তাই আমরা আমাদের গ্রুপের নারীরা একত্রিত হয়েছি কিছু সময় একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে। বসন্তের আগমনী বার্তায়পুরনো সব গ্লানি ভুলে নতুন কিছুকে সাদরে গ্রহণের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করতে এই দিনটির অপেক্ষা করা হয়।তবে শুধু বসন্তকেই নয় সব ঋতুকেই এভাবেই বরণ করে নেয়ারও আহবান জানান তারা।

আরও পড়ুন: ভালোবাসা দিবসে পর্যটকদের পদচারনায় মুখরিত কুয়াকাটা

হাবিপ্রবি শিক্ষার্থী মানতাসা প্রাপ্তি বলেন, আজ হলুদ শাড়ি পড়েছি আমার অন্যান্য বন্ধু বান্ধবীরা ও হলুদ শাড়ি পাঞ্জাবি পড়ে আমরা ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিদর্শন করেছি এ যেন এক মহাসমুদ্রের মধ্যে রয়েছি আমরা। এই দিনটি আমার কাছে বিশেষ স্মরণীয় হয়ে থাকবে।

একই ক্যাম্পাসের মাহিয়া মাহি বলেন বিশ্ববিদ্যালয়ে এটি আমার প্রথম বসন্ত বরণের আয়োজনে যুক্ত হয়েছে। পাশাপাশি আমরা হলুদ শাড়ি পড়ে ফুলের আদান–প্রদান করেছি অনেক ভালো লেগেছে।

দিনাজপুর গার্লস কমিউনিটি এডমিন আফরিন মৌ বলেন আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বসন্ত বরণের ছোট্ট একটি আয়োজন করেছিলাম। সেখানে আমাদের সদস্যরা যুক্ত হয়ে গান নাচ হলুদ শাড়িতে আমাদের যে অনুভূতিটুকু প্রকাশ করতে পেরেছি এতেই এই দিনটি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

 

 

সুলতান / আল / দীপ্ত সংবাদ