শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বরিশাল বোর্ডে ১৯৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ৮৮ হাজার ৫৮৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরিশাল বোর্ডে ১৯৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ৮৮ হাজার ৫৮৬
সংগৃহীত ছবি

বরিশাল বোর্ডের ৬ জেলায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৮৮ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বোর্ডের ১৯৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিবেন শিক্ষার্থীরা।

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ১৯৬ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে বিভাগের ১ হাজার ৪৮৯টি বিদ্যালয়ের ৮৮ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগে ২৪ হাজার ৬৬৩ জন, মানবিক বিভাগে ৫৩ হাজার ১২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ১০ হাজার ৯১১ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪১ হাজার ৩৩১ জন এবং ছাত্রী ৪৭ হাজার ২৫৫ জন। আগামী ১২ মার্চ এবারের এসএসসি পরীক্ষা শেষ হবে।

আরও পড়ুন: এসএসসি শুরু আজ, অংশ নিচ্ছে ২০ লাখ শিক্ষার্থী

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী বলেন, সুষ্ঠু–সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বরিশাল বোর্ডের অধীনে সর্বমোট ৪৩ টি ভিসিলেন্স ও স্পেশাল টিম পরীক্ষা কেন্দ্র তদারকি করবে। এ ছাড়াও জেলা এবং উপজেলা প্রশাসন পরীক্ষা কেন্দ্রের সার্বিক বিষয় তদারকি করবে।

 

 

 

 

 

 


মর্তুজা/ আল / দীপ্ত সংবাদ