শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাটক পরিবেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাটক পরিবেশনা

বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক প্রদর্শনীর আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশাল অশ্বিনী কুমার হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বরিশাল মহানগর শাখার পরিবেশনায় নাটক এবং গীতি নৃত্যালেখ্য মঞ্চস্থ হয়। মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপের রচনা ও নির্দেশনায় ফ্যাসিস্ট বিরোধী নাটক ‘শিমুলতলী ও একজন বিন্দুমাসী‘ এবং গীতি নৃত্যালেখ্য ‘জিয়াউর রহমান একজন স্বাধীনতার মহানায়ক’ মঞ্চস্থ হয়।

মহানগর জাসাসের সদস্য সচিব কামরুল আহসান রুমির তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক এবং পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু, বরিশাল মহানগর বিএনপির আহ্ববায়ক মো: মনিরুজ্জামান ফারুক, বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব জিয়াউদ্দীন সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কসহ সদস্য ও অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।

 

নাটকে গত ফ্যাসিস্ট সরকারে নির্যাতন নিপীড়ন ও বিভিন্ন দূনীতির বিষয়টি তুলে ধরা হয়। সেইসাথে অত্যাচারের বিরুদ্ধে আপামর জনগণের বিদ্রোহ ও স্বৈরাচারী পালিয়ে যাওয়ার বিষয়টি নাটকীয় ভাবে ফুটিয়ে তোলা হয়। গীতি–নৃত্যালেখ্যে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও নেতৃত্ব উপস্থাপন করা হয়। যা দর্শক মহলে ব্যাপক প্রশংসা পায়।