শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বরিশালে দুস্থ ব্যক্তিদের মেয়রের ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরিশালে দুস্থ ব্যক্তিদের মেয়রের ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ

 

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের নিজেস্ব উদ্যোগে ৩ শতাধিক দুস্থদের মাঝে ইফতার সামগ্রী এবং ঈদ উপহার বিতরন করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) দুপুরে নগরের আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ঈদ উপহার প্রদান করা হয়েছে। এসময় মেয়র খোকন এই ঈদে সমাজের বিত্তবানদের দুস্থদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান। তিনি তার ব্যাক্তিগত উদ্যোগে সহায়তা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘যতদিন মেয়র থাকবো ততোদিন মানুষের পাশে থাকবো।’

উপহার সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড: আফজালুল করিম, সাবেক সভাপতি রেজাউল হক হারুন, যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন, কাউন্সিলর শাকিল হোসেন পলাশ, ইশরাত জাহান, লাভলি বেগম ।

 

আল / দীপ্ত সংবাদ