দীপ্ত নিউজ
বাংলাদেশ

বরগুনায় বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বরগুনায় বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা
বরগুনায় বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনার বামনা উপজেলা বিএনপি ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচী পালনে পুলিশ তাতে বাধা প্রদান করে । শনিবার (৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অস্থায়ী কার্যালয়ে এ অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাতে বাধা প্রদান করে। পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন তারা।

বামনা উপজেলা বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ রানার সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বরগুনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায় এ জেড এম সালেহ ফারুক। এসময় আরো বক্তব্য রাখেন, বামনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায় এনায়েত কবির হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল–ডাল–তেল–কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া‘র নিঃশর্ত মুক্তি দিতে হবে। যতক্ষণে আমাদের এই দাবি মেনে নেও না হবে, ততদিন এ আন্দোলন চলবে।

যূথী/দীপ্ত সংবাদ