শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

বন্ধ থাকার পর চালু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বন্ধ থাকার পর চালু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

 

ঘন কুয়াশার কারনে বন্ধ থাকার ৮ ঘন্টা পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। তবে কুয়াশার প্রকোপ না কমায় আরিচা–কাজিরহাট নৌরুটে এখনও ফেরি চলাচল শুরু হয়নি।

বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, শনিবার রাত ১১ থেকে আরিচা–কাজিরহাট নৌরুটে ঘন কুয়াশার কারনে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এখনো মাঝনদীতে কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট থাকায় ফেরি চলাচল চালু হয়নি৷ কুয়াশার প্রকোপ কমে গেলে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হবে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ বলেন, সকল ধরনের দূর্ঘটনা এড়াতে রাত সোয়া ১ টা থেকে সকাল সাড়ে ৯ টা পর্যন্ত এ নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে পাটুয়ারিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ