শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুর স্ত্রীকে বিয়ে করেছেন শোয়েব মালিক!

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সানিয়া ও শোয়েব দম্পতিকে নিয়ে ২০২২ সাল থেকে জোরালোভাবে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। এছাড়া গত কয়েক বছর এ দম্পতিকে খুব একটা একসাথে দেখা যায়নি। কয়েক দিন আগে তিনি সানিয়াকে ইনস্ট্রাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন।

পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। এক সময়ের তুমুল আলোচিত এ জুটির বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জনের পর এবার সামনে এসেছে নতুন তথ্য। তৃতীয় বিয়ে করেছেন পাক তারকা শোয়েব মালিক। স্ত্রী পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী। নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম বিয়ের বিষয়টি প্রকাশ্যে এনেছেন।

শোয়েব মালিক বিয়ে করেছেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে। যিনি নিজেও এর আগে আরও একটি সংসার গড়েছিলেন। সানার প্রথম স্বামীর নাম উমাইর জয়সওয়াল। যিনি পাকিস্তানের একজন সংগীতশিল্পী। গান গেয়েছেন কোক স্টুডিওর মতো জনপ্রিয় প্লার্টফর্মেও।

আরও পড়ুন: শোয়েব মালিকের তৃতীয় বিয়ে; পরিবার ‘অসন্তুষ্ট’!

এই উমাইর নাকি শোয়েব মালিকেরও বেশ ভালো বন্ধু ছিলেন। এমনকি ২০২৩ সাল পর্যন্তও শোয়েবের সঙ্গে বন্ধুত্ব ছিল তার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

একটি পুরোনো ইনস্টাগ্রাম পোস্টে দেখা গেছে, গত বছর সানার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন শোয়েব মালিক। সেখানে উমাইর জয়সওয়ালকেও ট্যাগ করেছিলেন তিনি। এখান থেকেই স্পষ্ট, শোয়েব কেবল সানারই নয়, তার স্বামীরও বন্ধু ছিলেন।

 

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More