শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

বাজি ধরে ব্রীজ থেকে লাফ, নিখোঁজ স্কুল ছাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাজি ধরে ব্রীজ থেকে লাফ, নিখোঁজ স্কুল ছাত্র
নিখোঁজ স্কুল ছাত্র

বন্ধুদের সাথে বাজি ধরে ব্রীজ থেকে নদীতে লাফিয়ে নিখোঁজ হয়েছিলেন ৩ স্কুল ছাত্র। এর মধ্যে দুজনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নিখোঁজ আরেকজনের সন্ধ্যান মিলছে না।

বুধবার(৩ জুলাই) বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট স্কুল ব্রীজ সংলগ্ন কুলিক নদীতে এ ঘটনা ঘটেছে।

নিখোঁজ ওই স্কুল ছাত্র সঞ্জয় মহন্ত রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র এবং পৌরশহরের ডাবতলী এলাকার অমল রায়ের একমাত্র সন্তান। ছেলে ডুবে যাওয়ার পর থেকে নদীর পারে বসে কান্নায় ভেঙ্গে পড়ছেন মা।

সহপাঠিরা জানায়, ব্রীজ থেকে লাফ দিয়ে পানিতে পরার আগেই অজ্ঞান হয়ে যায় স্কুল ছাত্র সঞ্জয় মহন্ত। সহপাঠীরা চেষ্টা করলেও শেষ পর্যন্ত উদ্ধার করতে পারেনি তাকে।

রাণীশংকৈল ফায়ার সার্ভিসের টিম লিডার তোফাজ্জল হোসেন বলেন, খবর দেওয়া হয়েছে ডুবুরীকে। রংপুর থেকে এলেই পুনরায় শুরু হবে উদ্ধার কাজ।

হিমেল/ আল / দীপ্ত সংবাদ