শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

বড় রোগে আক্রান্ত অভিনেত্রী হিনা খান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বড় রোগে আক্রান্ত অভিনেত্রী হিনা খান!

স্টেজ থ্রি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান এমন গুঞ্জন চলছিল। এরই মধ্যে ইনস্টাগ্রামে লম্বা পোস্ট করে নিজেই জানালেন সত্যিই ক্যান্সার আক্রান্ত তিনি। তবে ভাল আছেন। মুম্বইয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বুধবার (২৬ জুন) শিভম নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন। যেখানে তিনি জানিয়েছিলেন, ‘পপুলার টেলি অভিনেত্রী হিনা খান মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন। ওর ক্যানসারের চিকিৎসা চলছে। তবে কী ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছেন সেটা অবশ্য জানা যায়নি।

এবার সব জল্পনা শেষে এ অভিনেত্রী ইনস্টাগ্রামে এক স্টোরি শেয়ার করে ক্যাপশানে লিখেছেন, ‘গত কয়েক দিন ধরেই নানা জল্পনা চলছে আমাকে নিয়ে। আমার সকল অনুরাগীদের কিছু গুরুত্বপূর্ণ খবর জানাব। আমার স্তন ক্যানসার ধরা পড়েছে, তৃতীয় পর্যায়ে রয়েছে। সব প্রতিবন্ধকতা পেরিয়েই বলছি আমি ঠিক আছি।’

ক্যাপশনের শেষের ভাষ্য, ‘আমি দৃঢ় প্রতিজ্ঞ এই অসুখ থেকে সুস্থ হয়ে উঠব। সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। আমি সকলকে অনুরোধ করছি এই পরিস্থিতিতে যেন আমার ব্যক্তিগত গোপনীয়তার দিকটা অক্ষুণ্ণ থাকে। আমি সকলকে জানাচ্ছি, এই পরিস্থিতিতে আমার পরিবার–পরিজন ও ভালবাসার মানুষেরা আমার পাশে আছেন।’

গত এপ্রিল মাস থেকে এতটাই অসুস্থ ছিলেন যে খেতেও পারছিলেন না হিনা। চলতি বছরে রোজা পালন করতে গিয়েও অসুস্থ হয়ে পড়েছিলেন হিনা। মুসলিম তারকারা কাজের সব ব্যস্ততাকে দূরে রেখে নিষ্ঠা করে রমজান পালন করেন। হিনা খানও সেই তালিকা থেকে মোটেই বাদ যাননি।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ