শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

বড়পুকুরিয়া কয়লাখনিতে দূর্ঘটনায় চীনা কর্মকর্তার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বড়পুকুরিয়া কয়লাখনিতে দূর্ঘটনায় চীনা কর্মকর্তার মৃত্যু

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনি ভূগর্ভে ১৩০৯ নম্বর ফেইজে হাইড্রলিক জগের নীচে চাইনিজ শিফট ম্যানেজার মি.ওয়াং জিয়াং গো (৫৬) চাপা পড়ে মৃত্যু হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক চীনার নাগরিকের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে কয়লা খনির ভু– গর্ভের নিচে এই দূর্ঘটনা ঘটে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ( বিসিএমসিএল) ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমজি– সিএমসি কনসোটিয়ামের অধীনে চায়না নাগরিক মি. ওয়াং জিয়ান গুয়ো ভূ–গর্ভের ১৩০৫ নাম্বার পেইজের ভূ–গর্ভে কাজ করছিল। এ সময় ট্রাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্ট বের করার সময় অসাবধানতাবসত স্টিল রোপের সঙ্গে আটকে যায়। এতেই তিনি হাইড্রোলিক জগের নিচে চাপা পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, এই ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। নিহত চীনা নাগরিকের ময়নাতদন্ত সম্পন্ন করে করা হয়েছে।

সুলতান/আল