শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন।

শুক্রবার (২১ মার্চ) উপজেলার শেরপুর–ধুনট সড়কের রনবীরবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৫২) ও একই ইউনিয়নের হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামানিকের ছেলে হানিফ উদ্দিন (৩৫)।

আহতরা হলেন— সুন্দরী, বসন্তী, সুর্বতি, চায়না, পবিত্র, স্বরসতি, সাগরিকা, সুনিল, মনন্তর, পয়ত্রি, মো. সাত্তার, বাসরি, বাশরি, ক্ষন্নষশি। এরা সকলে খামারকান্দি ইউনিয়নের ঝাঝর এলাকার বাসিন্দা।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, ‘ট্রাকটি ধুনট থেকে শেরপুর যাওয়ার সময় রনবীরবালা বশীর পাগলা মাজারের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা হানিফ নামের একজনকে চাপা দিয়ে ২০০ গজ দুরে গিয়ে আবার আরেকটি যাত্রীবাহী ভটভটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাক ও ভটভটি উল্টে যায়। এতে পথচারী হানিফ ও ভটভটি যাত্রী হারুন অর রশিদ ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আরও ২১ জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকে থাকা কাউকে আটক করা যায়নি। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।’

আল