শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ফের সংঘর্ষে জড়াল চবির ছাত্রলীগের দুই পক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফের সংঘর্ষে জড়াল চবির ছাত্রলীগের দুই পক্ষ

ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীরা। বুধবার (৩১ মে) রাতের ঘটনার জেরে বৃহস্পতিবার (১ জুন) দুপুরে শাহজালাল হলের সামনে দুই পক্ষের আবারো সংঘর্ষ বাধে।

জানা যায়, বুধবার রাত ১১ টার দিকে খাবার দোকানে কথা কাটাকাটির জেরে শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দুই উপ–গ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের অনুসারীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। রাতেই ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এবং পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় সহকারী প্রক্টর, পুলিশ ও ছাত্রলীগ কর্মী সহ আহত হন অন্তত ১০ জন। তবে রাত পার হতেই আবারো একই ঘটনার জেরে সংঘর্ষে জড়িয়েছে শাখা ছাত্রলীগের দুই পক্ষ।

জানা গেছে, শাহ আমানত হলের সামনে ঢাকা হোটেলে খাবার খেতে গিয়ে টেবিলে বসা নিয়ে দুই পক্ষের সিনিয়র–জুনিয়রের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে।

 

রুনা আনসারী/আফ/দীপ্ত নিউজ