শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
শিক্ষা

ফেব্রুয়ারির মধ্যে পাঠ্যপুস্তক পাবে সব শিক্ষার্থী: শফিকুল আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেব্রুয়ারির মধ্যে পাঠ্যপুস্তক পাবে সব শিক্ষার্থী: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থী ফেব্রুয়ারির মধ্যে পাঠ্যপুস্তক পাবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এখানে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা আশা করছি, আগামী ফেব্রুয়ারির মধ্যেই সকল শিক্ষার্থী পাঠ্যপুস্তক পেয়ে যাবে।

শফিকুল আলম বলেন, পূর্ববর্তী সরকার একদিনের জন্য পাঠ্যপুস্তক উৎসব আয়োজন করতো। এটা দেখাতে যে, ১ জানুয়রি সকল শিক্ষার্থী পাঠ্যপুস্তক পাচ্ছে।

প্রেস সচিব আরও বলেন, তবে তথ্যে দেখা যায় যে, পাঠ্যপুস্তকের সম্পূর্ণ বিতরণ সম্পন্ন হতো মার্চ মাসে। এমনকি কোনো কোনো বছর জুলাই পর্যন্ত পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছিল।

তিনি বলেন, ২০২২ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক বিতরণের শেষ তারিখ ছিল ২৪ মার্চ, ২০২৩ শিক্ষাবর্ষে ১৭ মার্চ ও ২০২৪ শিক্ষাবর্ষে ২৭ ফেব্রুয়ারি।

শফিকুল আলম আরও বলেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের কাছে পাঠ্যপুস্তক পৌঁছে দিতে সকল অংশীদারদের সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, ‘এমনকি সরকার পাঠ্যপুস্তক মুদ্রণ দ্রুত সম্পন্ন করতে কাগজ প্রস্তুতকারকদের সাথেও বসেছে।’

প্রেস ব্রিফিংকালে উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।