শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনী সীমান্তে ৭৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফেনী সীমান্তে ৭৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ফেনী সীমান্তে অভিযান চালিয়ে ৭৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২০ এপ্রিল) ভোর রাতে ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর বিওপির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমান গাজা উদ্ধার করা হয়।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৬৬ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদক পাচারকারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে গাঁজা বস্তা রেখে পালিয়ে যায়। জব্দকৃত গাঁজা ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কাজ প্রক্রিয়াধীন আছে।

ফেনী (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

 

আব্দুল্লাহ/ইএ/এসএ