শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনী সীমান্তে বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনী সীমান্তে বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

ফেনীর পরশুরাম সীমান্তে ২১৭৪ নম্বার পিলার সংলগ্ন এলাকা থেকে নুরুল ইসলাম (৬৩) নামে এক বৃদ্ধকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, সোমবার (১১ আগস্ট) সকালে ৯টার দিকে নুরুল ইসলাম সীমান্ত এলাকায় গেলে ভারতীয় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাকে ধরে নিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে ওই ব্যক্তির শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে।

স্থানীয় রবিউল হক জানান, নুরুল ইসলাম কৈয়ার কোনা গ্রামের সুলতান আহাম্মদ ও হালিমা খাতুনের ছেলে। তার এক ছেলে ও তিন কন্যা সন্তান রয়েছে। তিনি গ্রামে থেকে তরকারি ক্রয় করে বাজারে নিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার দুটি হাতে প্রতিবন্ধকতা রয়েছে।

বিজিবি ফেনী ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন এক বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোম্পানী কমান্ডার পর্যায়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। বিকেলের মধ্যে তারা ওই ব্যক্তিকে ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।