শিরোনাম
সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানালো বাংলাদেশ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বিদ্যালয়ে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল টিভিতে আজকের খেলা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ফেনী নদীতে  অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ফেনী নদীতে অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ৫টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুরে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অলিনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০২/০৬–আরবি এর নিকট শূন্য লাইন হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফেনীর ছাগলনাইয়ার ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫টি মেশিন ও আনুষংগিক সরঞ্জামাদি জব্দ করা হয়।

এ সময় ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা, ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, পরশুরাম থানা পুলিশের একটি দল ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তবর্তী নদী হতে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে।

এরআগে, ৯ ডিসেম্বর মজুমদারহাট বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বাংলাদেশী ৩৭টি বালু উত্তোলনের মেশিন ও ১৯ লাখ ৬০ হাজার ফুট অবৈধ বালু জব্দ করা হয়।

মামুন/আল/দীপ্ত