শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে দুই বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফেনীতে দুই বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে ওই দুই নারীকে হস্তান্তর করে বিএসএফ।

বুধবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে মুহুরী ঘাট ইমিগ্রেশন ও শুল্ক স্টেশনে ওই দুই নারীকে হস্তান্তর করে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানান, ফেরত আসা দুই নারী হলেন– খুলনার হরিংডাঙ্গা উপজেলার ভাদুরী গ্রামের আব্দুল হাকিমের মেয়ে হোসনে আরা খাতুন (২৬) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিক্রমপুর গ্রামের মৃত হাসিম হাওলাদারের মেয়ে মাকসুদা বেগম (৩৪)।

হস্তান্তরের সময় বিজিবির মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মো. শাহজাহান ও ভারতীয় বিএসএফ বিলোনিয়া ক্যাম্পের এসি শেখ রাকুল কুমারসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে দুই নারী বিজিবির হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাঁদের পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।

আল–মামুন/অভি