শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে দুই ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফেনীতে দুই ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা
ভ্রাম্যমাণ আদালত

পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করায় ফেনীতে দুই ইটভাটা গুনলো ছয় লাখ টাকা জরিমানা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে ইটভাটায় ইট প্রস্তুত, মাটি সংগ্রহ ইট বিক্রিসহ নানা অপরাধে শাপলা ব্রিক ফিল্ডকে ২ লাখ ৫০ হাজার টাকা ও বিরিঞ্চি ব্রিক ওয়ার্কসকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাওন শওকত অনিকসহ আইন–শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ১৯টি অবৈধ ইটভাটাকে ৭০ লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিক অভিযান পরিচালনার তথ্য নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

মামুন/ আল / দীপ্ত সংবাদ