শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে চুরি হওয়া গমভর্তি ট্রাক চট্টগ্রামে উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফেনীতে চুরি হওয়া গমভর্তি ট্রাক চট্টগ্রামে উদ্ধার

ফেনী শহরের তাকিয়া রোড থেকে গমভর্তি চুরি হওয়া একটি ট্রাক চট্টগ্রামের জোরারগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ট্রাকসহ মালামালের আনুমানিক মূল্য সাড়ে ৪৫ লাখ টাকা বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ২৭০ বস্তা গমসহ একটি ট্রাক ফেনী শহরের তাকিয়া সম্রাট ফ্লাওয়ার মিল ইউনিট–১ এর সামনে থেকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মিল মালিক তাজউদ্দিন সম্রাট বাদী হয়ে ফেনী মডেল থানায় এজহার দাখিল করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার অভিযোগ পাওয়ার পর পুলিশ মালামালসহ চুরি হওয়া গাড়ি উদ্ধারে তৎপরতা শুরু করে। এক পর্যায়ে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ ইউনিয়নের জাহাঙ্গীর সাহেবের বাড়ির সামনে থেকে মালামালসহ গাড়িটি উদ্ধার করা হয়। একই সাথে এ ঘটনায় জড়িত জাবেদ হোসেন নামের এক ব্যক্তিকে ট্রাকের নকল চাবিসহ আটক করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান জানান, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গাড়িটি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

আল–মামুন/ইএ