শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
সারাদেশ

ফেনীতে অবৈধ মশার কয়েল উৎপাদন

আদীব জামাল
আদীব জামাল
ফেনীতে অবৈধ মশার কয়েল উৎপাদন

অবৈধভাবে ঝুঁকিপূর্ণ উপায়ে মশার কয়েল উৎপাদন ও বাজারজাতের অপরাধে বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে ফেনীর দাগনভূঞায় উপজেলার মোল্লাঘাটার মেসার্স রূপালী কেমিক্যালস নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিএসটিআই সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের একটি দল ভ্রাম্যমাণ আদালতের বিচারক দাগনভূঞা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহনাজ শারবীন মোল্লাঘাটার মেসার্স রূপালী কেমিক্যালসে অভিযান চালায়।

অভিযানে দেখা যায়, কারখানাটি সিএম লাইসেন্স ছাড়াই কয়েল উৎপাদন করছে। একই সঙ্গে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মানচিহ্ন ব্যবহার করে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে হর্স পাওয়ার, কিং, সততা ও হর্স নিমপাতা ব্র্যান্ডের মশার কয়েল তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। এসব অপরাধে নির্ধারিত আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) কাজী মো. শাহান, পরিদর্শক(মেট্রোলজি), এছাড়া বিএসটিআই কুমিল্লা এর প্রতিনিধিবৃন্দ ও ফেনী জেলা পুলিশের সদস্যবৃন্দ সহায়তা করেন।

বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) কাজী মো. শাহান অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

 

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ