শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

গাজায় নজিরবিহীন ইসরায়েলি হামলা ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) জুমার পর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে সাধারণ মুসল্লি ও খেলাফত মজলিসের নেতৃত্বে আলাদা দুটি মিছিল বের হয়। 

বায়তুল মোকাররম মসজিদ ও তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় সন্দেহভাজনদের তল্লাশি করতে দেখা গেছে। তবে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এসময় আন্দোলনকারীরা মিছিলে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার–ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। তারা ইসরায়েলকে নিষিদ্ধ এবং নেতানিয়াহুর বিচার দাবি করেন। 

ইএ