শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মেহেরপুরে বিএনপি’র গণ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মেহেরপুরে বিএনপি’র গণ মিছিল

গাজায় চলমান ইসরায়েলি বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মেহেরপুরে গণমিছিল করেছে জেলা বিএনপি।

শনিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে বামনপাড়া পন্ডের ঘাট এলাকা থেকে একটি মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এর আগে পন্ডের ঘাট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে নেতা–কর্মীরা।

মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সুফিয়ান হাবু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা জাসাসের সভাপতি মাহফুজুর রহমান অশেষ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজিসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা করা হচ্ছে, মুসলিম উম্মাকে ধ্বংসের পায়তারা চলছে আর ভারতে বিজেপি উগ্রবাদি হিন্দুবাদী সরকার ইন্ডিয়াতে মিছিল করছে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, ইজরাইলের অগ্রসারবাদ বিরোধী লড়াই একই সূত্রে গাথা।

আল