শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মানববন্ধন

 

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের চলমান সন্ত্রাসী আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষক–শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ নভেম্বর) ফেনী ইউনিভার্সিটি ‘ল‘ স্টুডেন্ট‘স ফোরামের উদ্যোগে ফেনী ইউনিভার্সিটি প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাবে গোটা বিশ্বের মানব সভ্যতা যখন প্রায় বিপর্যয়ের মুখে তখন ২০২৩ সালের শেষভাগে ইসরাইল–ফিলিস্তিন যুদ্ধ বিশ্বকে আরও গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে।

মানববন্ধনে ফেনী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.এম জামাল উদ্দীন আহমদ বলেন, ফিলিস্তিনের জনগণকে স্বাধীনভাবে বেঁচে থাকতে দিচ্ছে না ইসরায়েল। ফিলিস্তিনের ওপর সব নির্যাতনের অবসান ঘটিয়ে দ্রুত স্বাধীন রাষ্ট্র হিসাবে মর্যাদা দেওয়ার দাবি এখন বিশ্বব্যাপী।

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী ইউনিভার্সিটি ট্রেজারার অধ্যাপক তায়বুল হক, রেজিস্ট্রার এএসএম আবুল খায়ের, প্রক্টর ও সহকারী অধ্যাপক মো.আয়াতুল্লাহ।

মানববন্ধনে আইন বিভাগের প্রভাষক কাজী তাসনিম জাহান, ফেনী ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, ফেনী ইউনিভার্সিটি ‘ল ‘স্টুডেন্ট‘স ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমনসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এসএ/দীপ্ত নিউজ