শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
ক্রিকেট

ফাইনালে ভারতকে মাঝারি টার্গেট দিল নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফাইনালে ভারতকে মাঝারি টার্গেট দিল নিউজিল্যান্ড

চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৫১ রান করেছে নিউজিল্যান্ড। অর্থাৎ চ্যাম্পিয়ন হতে ভারতের দরকার নির্ধারিত ৫০ ওভারে ২৫২ রান।

রবিবার (৯ মার্চ) দুবাইয়ে টস জিতে আগে ব্যাটিংয়ে নাাম নিউজিল্যান্ডের শুরুটা ছিল উজ্জ্বল। উদ্বোধনী উইকেটে ৫৭ রান তুলেছিলেন দুই ওপেনার উইল ইয়াং ও রাবিন রাবিন্দ্রা।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৩৭ রান। দলীয় সাত ওভারে পঞ্চাশ রান পার করে কিউই ওপেনাররা।

দশ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল এক উইকেটে ৬৯ রান। ১১তম ওভারে বোলিংয়ে আসেন কুলদীপ যাদব। প্রথম বলেই দারুণ এক গুগলিতে তিনি বোল্ড করেন রাচিনকে। এক ছক্কা ও চারটি চারে ২৯ বলে ৩৭ রানে ফিরে যান রাচিন। ৬৯ রানেই দ্বিতীয় উইকেটটি হারায় কিউইরা।

নিজের দ্বিতীয় ওভারে কেন উইলিয়ামসনকেও ফেরান কুলদীপ। ১৪ বলে ১১ রানে ফিরে যেতে হয় উইলিয়ামসনকে। ৭৫ রানে তৃতীয় উইকেট হারায় কিউইরা ।

দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন ড্যারিল মিচেল। তাছাড়া ফিফটি পেয়েছেন মাইকেল ব্রেসওয়েল। ভারতের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

আল