শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

‘প্রিয়তমা’ দেখে মার্কিন নায়িকা কোর্টনির ‘খুব ভালো লেগেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘প্রিয়তমা’ দেখে মার্কিন নায়িকা কোর্টনির ‘খুব ভালো লেগেছে’

ঢাকাই চলচিত্রের সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ চলছে যুক্তরাষ্ট্রে। সিনেমাটি দেখে মার্কিন অভিনেত্রী কোর্টনির খুব ভালো লেগেছে। বিষয়টি জানিয়েছেন সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ।

রবিবার (৬ আগস্ট) রাতে ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘কাল হঠাৎ করেই মেসেজ এলো—‘আমি তোমাদের ফিল্মটা দেখেছি!’। ভাবলাম খুশি করার জন্য বলছে। লিখলাম, আসলেই! ও সঙ্গে সঙ্গে টেক্সট দিয়ে ছবিটা দিলো। আর লিখলো, ওর খুব ভালো লেগেছে। ডিটেইল বললো। বুঝলাম খুবই মনোযোগ দিয়ে দেখেছে।’

হিমেল আশরাফ আরও লিখেছেন, যে কারণে ওকে আমি রাজকুমারের জন্য সিলেক্ট করেছিলাম সেইটা আবার প্রমাণ পেলাম। সিনেমার জন্য ওর ডেডিকেশন ১০০%।

নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায় ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

গতবছর ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে ‘রাজকুমার’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়।

শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস প্রযোজনা করবে। সিনেমাটির সঙ্গে সহ–প্রযোজক হিসেবে আছেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন নামের দুজন প্রবাসী বাংলাদেশি।

শায়লা/ দিপ্ত নিউজ