শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি কমার বিষয়ে যা বললেন উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি কমার বিষয়ে যা বললেন উপদেষ্টা

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্যালেন্ডারের ছুটি কমানোর পরিকল্পনা নেয়া হয়েছে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রবিবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্কুলে ছুটি কমিয়ে আনার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘স্কুলগুলো বছরে মাত্র ১৮০ দিন খোলা থাকে। তাই অপ্রয়োজনীয় ছুটিগুলো কমিয়ে আনার চেষ্টা করছে সরকার। তবে সাপ্তাহিক ছুটি ২ দিনই থাকছে। এটি চূড়ান্ত করার পর সবাইকে জানিয়ে দেব।’

দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকের শূন্য পদ পূরণের চেষ্টা চলছে বলেও জানান বিধান রঞ্জন।

এসময় দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগামী অক্টোবর মাস থেকে মিড ডে মিল চালু করা হবে বলে জানান তিনি।