শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
শিক্ষা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জাবির ৬ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জাবির ৬ শিক্ষার্থী
জাবির ৬ শিক্ষার্থী

স্নাতকে রেকর্ড নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন বিভাগের ছয়জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯’ এর জন্য মনোনীত হয়েছেন।

রবিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯–এর জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থীর প্রাথমিকভাবে মনোনীত হওয়ার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯’ দেওয়া অনুষ্ঠানের নিমিত্ত কমিশনের বিদ্যমান প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া সংক্রান্ত নীতিমালার আলোকে নির্ধারিত ফরমে শিক্ষার্থী মনোনয়নের আহ্বানের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়সমূহ থেকে প্রাপ্ত মনোনীত প্রার্থীদের আবেদন যাচাই–বাছাই পূর্বক কমিশন কর্তৃপক্ষ ১৭৮ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী হলেন– কলা ও মানবিকী অনুষদ থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মৌসুমি আক্তার (৩.৮ আউট অব ৪.০০), গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ থেকে পরিবেশ বিজ্ঞান বিভাগের বিউটি আক্তার (৩.৯১), সমাজবিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের মারুফাতুন নাহার (৩.৯৬)।

এছাড়া জীববিজ্ঞান অনুষদ থেকে অণুজীববিজ্ঞান বিভাগের মুমতারিন জান্নাত ঐশী (৩.৯৫), ব্যাবসায় শিক্ষা অনুষদ থেকে মার্কেটিং বিভাগের রাবেয়া জান্নাত (৩.৯৩), আইন অনুষদ থেকে আইন ও বিচার বিভাগের লিমা আক্তার (৩.৮১)।

যূথী/দীপ্ত সংবাদ